1. : lf_yMgQdLof8cML :
  2. live@www.dainikbishowgram.online : - : - -
  3. info@www.dainikbishowgram.online : - :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

ভেড়ামারা কুচিয়ামোড়া বাজারে ব্রাক এজেন্ট ব্যাংকিয়ের উদ্বোধন

ভেড়ামারা অফিস :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

ভেড়ামারা প্রতিনিধি, মিলন আলী:কুষ্টিয়া ভেড়ামারা  আর্থিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভেড়ামারা উপজেলার  কুচিয়ামোড়া বাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন হয়েছে।

 

আজ বুধবার ২৫ শে জুন ২০২৬ং  সকাল ১১টা  কুচিয়ামোড়া বাজারে ফিতা কেটে ও কেক কেটে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি  যেহেদী হাসান- বিজনেস ডেভলোপমেন্ট ম্যানেজার,

মোঃ সেলিম হোসেন এরিয়া ফ্রেডিট ম্যানেজার,

মোঃ সেলিম রানা অফিসার, আব্দুল করিম, মোঃ আল আমিন, উত্তম কুমার বিশ্বাস, নয়ন কুমার কিকুন্দু, মোঃ ফারুক হোসেন,  অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

 

নতুন এজেন্ট পয়েন্ট থেকে গ্রাহকরা এখন থেকে সহজেই ব্যাংকিং সেবা পাবেন। এর মধ্যে রয়েছে:

নগদ জমা ও উত্তোলন একাউন্টে টাকা জমা ও তোলা  ফান্ড ট্রান্সফার দেশের যেকোনো ব্র্যাক ব্যাংক একাউন্টে টাকা পাঠানো

বিল পেমেন্ট, বিদ্যুৎ, গ্যাস, মোবাইল রিচার্জ

একাউন্ট খোলা,নতুন সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা

রেমিট্যান্স প্রবাসীদের পাঠানো টাকা উত্তোলন

উদ্বোধনী বক্তব্যে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ জানায়, কুচিয়ামোড়া ও আশপাশের এলাকার মানুষ এখন দূরে না গিয়েই নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা পাবেন। ডিজিটাল ব্যাংকিং সেবাকে সবার কাছে সহজলভ্য করাই তাদের মূল লক্ষ্য।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এতদিন দূরে শহরে গিয়ে ব্যাংকের কাজ করতে হতো। এখন বাজারে ব্র্যাক এজেন্ট ব্যাংক হওয়ায় আমাদের সময় ও খরচ দুই-ই বাঁচবে।

ব্র্যাক এজেন্ট ব্যাংকিং, কুচিয়ামোড়া বাজার, ভেড়ামারা, কুষ্টিয়া।

এজেন্ট ব্যাংকিং চালু হওয়ায় কুচিয়ামোড়া এলাকায় আর্থিক লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট