1. : lf_yMgQdLof8cML :
  2. live@www.dainikbishowgram.online : - : - -
  3. info@www.dainikbishowgram.online : - :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

কুষ্টিয়ার আল্লারদর্গায় ড্রেনেজ ব্যবস্থাপনার শুভ উদ্বোধন

কুষ্টিয়া অফিস :
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

দৌলতপুর প্রতিনিধি,মিলন আলী :কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাণপুর–কুষ্টিয়া সড়কের আল্লারদর্গা এলাকায় প্রায় ৩২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব. রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস এবং কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনজুরুল করিম।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আসাদুল্লাহ বাচ্চু, বিএনপির সিনিয়র নেতা রুহুল কুদ্দুস, সিনিয়র নেতা মঙ্গল সরকার এবং সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন আল্লারদর্গা বাজার কমিটির সভাপতি মিন্টু লস্কর এবং সঞ্চালনা করেন প্রফেসর মাহবুবুর রহমান লস্কর।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, আল্লারদর্গাবাসীকে একটি আধুনিক ২৪ ফুট প্রশস্ত কংক্রিটের সড়ক উপহার দেওয়া হচ্ছে। সড়কের পাশে উন্নত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে, যাতে হাইস্কুল মাঠ, আশপাশের এলাকা ও সড়কের বৃষ্টির পানি সহজেই হিসনা নদীতে নিষ্কাশিত হতে পারে।

তিনি বলেন, “রাস্তার জমিতে কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্পের কাজ নির্ধারিত সিডিউল ও মান বজায় রেখেই সম্পন্ন হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মাদক নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে মাদক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং অন্তত ৫০ শতাংশ মাদক নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে আমরা কাজ করছি।”

বিশেষ অতিথিদের বক্তব্যে জানানো হয়, সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্পে প্রায় ৩২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় হবে। প্রকল্পটি বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তারা।

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ফিতা কেটে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট