1. : lf_yMgQdLof8cML :
  2. live@www.dainikbishowgram.online : - : - -
  3. info@www.dainikbishowgram.online : - :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

ঝিনাইদহে জেলা জাসাসের জুলাই সাংস্কৃতিক সন্ধ্যা

ঝিনাইদহ অফিস :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

এম এ কবীর,ঝিনাইদহ :”সুস্থ সংস্কৃতি সুন্দর দেশ, সবার আগে বাংলাদেশ “এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে জেলা জাসাসের আলোচনা সভা ও জুলাই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে মনোজ্ঞ  এই সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, জাসাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ , বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, আনোয়ারুল ইসলাম বাদশা,এম শাহজাহান আলী, মাহবুবুর রহমান শেখর,কামাল উদ্দিন, ঝিনাইদহ প্রেসক্লাবের  সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি আসিফ ইকবাল কাজল,জেলা জাসসের যুগ্ম আহবায়ক মোল্লা রাজা এবং এস এম শাহীন । ​

ঝিনাইদহ সদর উপজেলা জাসাস এর সভাপতি শহীদুজ্জামান সাইদ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের  উদ্যোগ ও ব্যবস্থাপনায় অনুষ্ঠানে জেলা জাসাস এবং বিভিন্ন সাংস্কৃতিক  সংগঠনের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক  কর্মীরা উপস্থিত ছিলেন।  ঝিনাইদহ জেলা জাসাস এর  আহবায়ক এম এ কবীর এর সভাপতিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক  অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন সদস্য সচিব কামরুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সুস্থ সংস্কৃতি চর্চা  একটি সুন্দর এবং শক্তিশালী জাতি  গঠনে সরাসরি সহায়তা করে। সততা, ন্যায়বিচার ও মানবতাবোধ তৈরি করে। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও পারস্পারিক  সম্প্রীতি বজায় রাখে । তিনি বলেন দেশের  ঐতিহ্য ও ইতিহাসকে বিশ্ববাসীর কাছে সঠিকভাবে তুলে ধরতে জাসাস অগ্রণী ভূমিকা রাখবে।

​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে সঙ্গীত  পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়মিত শিল্পী বাউল রাসেল এবং জনপ্রিয় ‘কুইন গায়িকা’ রত্না। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বিল্লাহ, প্রিন্স, রাশেদুল, সাগর, মিল্টন, বিথী, আরিকা ও সালেহা সহ স্থানীয় এবং

আমন্ত্রিত একাধিক জনপ্রিয় শিল্পী। স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আয়োজনটি সফল শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট