1. : lf_yMgQdLof8cML :
  2. live@www.dainikbishowgram.online : - : - -
  3. info@www.dainikbishowgram.online : - :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

নড়াইলের জ্ঞান সাধক অধ্যক্ষ আব্দুর রব আর নেই

নড়াইল অফিস :
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,নড়াইল:নিভৃতচারী বিদগ্ধ এক শিক্ষাগুরু অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রব। আমার একান্ত শ্রদ্ধেয় শিক্ষক তিনি। দক্ষিণ পশ্চিম বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা শাহাবাদ মাজিদিয়া কামিল মাদরাসা, নড়াইলের অধ্যক্ষ ছিলেন মাওলানা আব্দুর রব। বার্ধক্যজনিত কারণে তিনি আজ তার রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। অধ্যক্ষ মোঃ আব্দুর রব এলাকায় প্রিন্সিপাল হুজুর নামেই সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন জ্ঞানের সাধক, আদর্শ শিক্ষক ও অসংখ্য শিক্ষার্থীর আলোর পথপ্রদর্শক।
প্রচারবিমুখ এই মানুষটি নীরবে জ্ঞান, প্রজ্ঞা ও মানবিকতার বীজ বপন করে গেছেন। কুরআন হাদীস ও আধুনিক মননশীলতার উজ্জ্বল এক নক্ষত্রের নাম প্রিন্সিপাল আব্দুর রব। আমার সৌভাগ্য যে, ছয়খানা বড়ো কিতাব কাঁধে নিয়ে তার কাছ থেকে স্পেশালী জ্ঞান হাসিল করেছিলাম। আলহামদুলিল্লাহ। আমার আরো পরম সৌভাগ্য যে, তার বড়ো সাহেবজাদা প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানও আমার সম্মানিত শিক্ষক। তিনি আমার বিভাগীয় শিক্ষক ও অভিভাবক। বাপ-বেটা দুজনের ছাত্র হতে পেরে যারপরনাই আমি গর্বিত।

প্রিন্সিপাল আব্দুর রবের স্নেহ, প্রজ্ঞা ও আদর্শ সকলের মতো আমার হৃদয়েও চিরস্মরণীয় হয়ে আছে, থাকবে।
তাঁর বিদায়ে এলাকার প্রতিটি হৃদয়ে সৃষ্টি হয়েছে শোক ও শূন্যতা। শিক্ষাঙ্গনে নেমে এসেছে নিরব কান্নার রোল। আল্লাহ তার ভালো আমলগুলো কবুল করুন, তাকে ক্ষমা করুন ও জান্নাত নসিব করুন!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট