1. : lf_yMgQdLof8cML :
  2. live@www.dainikbishowgram.online : - : - -
  3. info@www.dainikbishowgram.online : - :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়া অফিস :
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মিলন আলী, ভেড়ামারা:কুষ্টিয়া ভেড়ামারায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত সাথে খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সাংবাদিক বৃন্দের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ।

সোমবার (৮ই জুন) বিকেল ৪টায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন উক্ত ক্লাবের সাংবাদিক বৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার উপদেষ্টা সাংবাদিক আব্দুল আলিম, সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোমিনুজ্জামান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন আলী, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহমুদুল্লাহ সোহেল, নির্বাহী সদস্য- আবু ওবাইদা আল মাহাদী, আল মাহমুদ সুমন, মোঃ আব্দুল্লাহ, আঃ লতিব অন্তর, লিটন উজ্জামান, আবু হাসান প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত বলেন, আমি গত বৃহস্পতিবার (১৪ই মে) বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের স্থলাভিক্তিক হয়। আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে নিরলস ভাবে ভেড়ামারা বাসিকে সেবা প্রদান করতে চাই এবং সকলের জন্য সর্ব সময় আমার সেবার দোয়ার খোলা থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন।

তিনি আরো বলেন, সীমান্তবর্তী উপজেলার পার্শ্ববর্তী হওয়ায় ভেড়ামারা উপজেলায় মাদকের প্রভাব রয়েছে। তবে মাদক নিয়ন্ত্রণ, শিক্ষার প্রসার, নারী শিক্ষা ও স্বাস্থ্য নিরাপত্তা, বাল্যবিবাহ নিরোধ, সাংস্কৃতিক বিকাশ এবং নাগরিক জীবন মানোন্নয়নের মতো বিষয়গুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করতে চাই। পরিশেষে ভেড়ামারার উন্নয়নে তিনি সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট