1. : lf_yMgQdLof8cML :
  2. live@www.dainikbishowgram.online : - : - -
  3. info@www.dainikbishowgram.online : - :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ঝিনাইদহে বিশ্বকবি’র ১৬৫তম জন্মবার্ষিকী পালন

ঝিনাইদহ অফিস :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

এম এ কবীর,ঝিনাইদহ :’শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ‘ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে  জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের

আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স।দিবসের প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কে সি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু বকর সিদ্দিকী।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুর রহমান এর  সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  ও পৌর প্রশাসক রবীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মুসফিকুর রহমান এবং ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল  ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা,

ঝিনাইদহ  জেলা জাসাস এর আহবায়ক এম এ কবীর এবং সদস্য সচিব কামরুজ্জামান লিটন,ঝিনাইদহ জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোল্লা রাজা, সদর উপজেলা জাসসাস এর আহবায়ক শহিদুজ্জামান সাঈদ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক  ব্যবস্থাপনায়  ছিলেন  জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বড়হা কিছু বলল না

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট