1. live@www.dainikbishowgram.online : - : - -
  2. info@www.dainikbishowgram.online : - :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইবিতে স্কলারশিপ এওয়ার্ডিং-২৬ অনুষ্ঠিত ঝিনাইদহে কোরবানির চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহে ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স ইবি’র দায়িত্ব নিলেন নতুন ভিসি ড.মতিনুর রহমান ইবি’র ১৫তম ভিসি হলেন প্রফে:ড.মতিনুর রহমান ইবি’র ইসলামিক এণ্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের নতুন ডিন প্রফে:ড.মুহা: আ: রহমান আনোয়ারী সাংবাদিকদের এড়িয়ে চলার অভিযোগ ঝিনাইদহ জেলা প্রশাসকের বিরুদ্ধে ভেড়ামারায় কৃষি ব্যাংকের উদ্যোগে রেমিট্যান্স গ্রহীতাকে পুরষ্কার হাতিয়া দ্বীপ থেকে ৫৪ বছর পরে ফেরা আহমদের রহস্যময় গল্প

শৈলকুপায় শ্রমিক হত্যা মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহ অফিস :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

শৈলকূপা রিপোর্টার: ‎ঝিনাইদহে শ্রমিক নেতা মহিদুল ইসলাম হ/ত্যা মামলায় শৈলকুপা হিসাব রক্ষণ অফিসের অডিটর আকরামুল ইসলাম রাজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার(১০ এপ্রিল) বিকেলে শৈলকুপা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাকে আটক করা হয়। নি/হ/ত মহিদুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার চরমুড়ারিদহ গ্রামের আব্দুর সাত্তার মণ্ডলের ছেলে এবং স্থানীয়ভাবে একজন সক্রিয় শ্রমিক নেতা হিসেবে পরিচিত ছিলেন।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে অডিটর রাজনের ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কাজ করতেন মহিদুল। সেই সময় রাজনের স্ত্রী মোহনার সঙ্গে মহিদুলের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র বিরোধ ও শত্রুতার সৃষ্টি হয়, যা পরবর্তীতে ভয়াবহ পরিণতির দিকে গড়ায়।
‎গত ৩০ মার্চ দুপুরে রাজধানীর সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের একটি প্লট থেকে মহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়ভাবে ‘স্বপনের প্লট’ নামে পরিচিত ওই স্থান থেকেই লা/শটি উদ্ধার করা হয়, যা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। হ/ত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করতে গিয়ে র‍্যাব-৬ এর সহায়তায় সাভার থানা পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে রাজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আকরামুল ইসলাম রাজনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামে।

‎র‍্যাব-৬ জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় আকরামুল ইসলাম রাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটির পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অন্যান্য জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট