1. : lf_yMgQdLof8cML :
  2. live@www.dainikbishowgram.online : - : - -
  3. info@www.dainikbishowgram.online : - :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন

দৌলতপুরে ব্যবসায়ীর গরু ও টাকা ছিনতাই

দৌলতপুর অফিস :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

মিলন আলী,দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক গরু ব্যবসায়ীর পিকআপ ভ্যানের গতিরোধ করে গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা মোঃ সাজদ্দি শেখ (৫০) তার ব্যবসায়িক অংশীদার সজিব আলীর সাথে গরু ব্যবসা করে আসছেন। গত ৬ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে তারা পিকআপযোগে ৭টি গরু নিয়ে দৌলতপুর উপজেলার বামুন্দি গরুর হাটে যাচ্ছিলেন।

পথের মধ্যে দৌলতপুর থানাধীন আল্লারদর্গা সোনাইকুঠি মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে স্থানীয় বাসিন্দা মোঃ কাশেম (৪৫) এবং তার সাথে থাকা অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তি পিকআপ ভ্যানের গতিরোধ করে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পিকআপে থাকা একটি গরু (আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা) এবং সাজদ্দি শেখের কাছে থাকা গরু বিক্রির নগদ ৫৪ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী জানান, ঘটনার সময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পান এবং পিকআপ ড্রাইভার মোহাম্মদ আলীর মোবাইল ফোনে ঘটনার ভিডিও ফুটেজও ধারণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী সাজদ্দি শেখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা শেষে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দৌলতপুর থানা পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট