1. : lf_yMgQdLof8cML :
  2. live@www.dainikbishowgram.online : - : - -
  3. info@www.dainikbishowgram.online : - :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ভেড়ামারায় মহিষাডোরা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে লেঃকঃ শামসুজ্জামান খান

ভেড়ামারা অফিস :
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
  1. ভেড়ামারা প্রতিনিধিঃ মিলন আলীকুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের,  মহিষাড়োরা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন লে. কর্নেল শামসুজ্জামান খান (অবসর)।সোমবার দুপুরে  (২০ জুলাই ২০২৬) বিদ্যালয় পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় তিনি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন।পরিদর্শনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিঠু। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল আল মাসুদ, কালো, সাদ্দাম, আহসান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা।

স্কুল পরিদর্শনকালে মহিষাড়োরা প্রতিবন্ধী বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে প্রধান অতিথি লে. কর্নেল শামসুজ্জামান খান বলেন, “প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও সহযোগিতা প্রয়োজন।”তিনি বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট