1. : lf_yMgQdLof8cML :
  2. live@www.dainikbishowgram.online : - : - -
  3. info@www.dainikbishowgram.online : - :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ইবিতে যৌন হয়রানি প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা

ইবিথানা অফিস :
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘নিরাপদ শিক্ষাপরিবেশ তৈরিতে যৌন হয়রানি প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের ৪১২ নং কক্ষে সোমবার (২০ জুলাই) দুপুর ১২ টায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের প্রফেসর ড. আবু বকর মো. জাকারিয়া মজুমদার। যৌন হয়রানি প্রতিরোধকল্পে গঠিত কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলির সভাপতিত্বে এ সভায় যৌন হয়রানি প্রতিরোধকল্পে গঠিত কমিটির সদস্য ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবাইদুল ইসলাম, বাংলা বিভাগের প্রফেসর ড. খোন্দকার আরিফা আক্তার, আল-ফিকহ এন্ড ল’ বিভাগের প্রফেসর ড. মোছাঃ হামিদা খাতুন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোছাঃ খোদেজা খাতুন, আইসিটি সেল-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুহাঃ শরিফুল ইসলাম, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া-এর নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম, প্রভাতী পল্লী উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া-এর পরিচালক রফিকুল ইসলাম এবং সদস্য-সচিব উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মুহাম্মদ ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট