1. : lf_yMgQdLof8cML :
  2. live@www.dainikbishowgram.online : - : - -
  3. info@www.dainikbishowgram.online : - :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ভেড়ামারায় বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক

কুষ্টিয়া অফিস :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

মোঃ মিলন আলী , ড়েড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নে পশ্চিমা গ্রামে ১৭ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ৬৮ বছরের বৃদ্ধ কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে| অভিযুক্ত বৃদ্ধ একই গ্রামের মৃত মৃত সাবদার আলী বিশ্বাসের প্রত্র মোঃ সামাদ আলী বিশ্বাস (৬৮)| তাঁর বিরুদ্ধে ভেড়ামারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে| থানায় দায়েরকৃত অভিযোগের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার(১৬ই জুলাই) দুপুরে উক্ত তরুণী নিজ বাড়িতে ঘরে টিভি দেখছিল| এসময় তার মা-বাবা বাড়িতে ছিলেন না| তখন প্রতিবেশি তরুণীর ঘরে প্রবেশ করে তরুণীকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে| এসময় প্রতিবেশি এক মহিলা টের পেয়ে এগিয়ে আসলে মোঃ সামাদ আলী বিশ্বাস পালিয়ে যান| পরে তরুণীর মা-বাবা ভেড়ামারা থানায় অভিযোগ দিলে, থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে| ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগেমোঃ সামাদ আলী বিশ্বাস নামে একজনকে আটক করে ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ নং-১৩ধারায় মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে|

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট