1. : lf_yMgQdLof8cML :
  2. live@www.dainikbishowgram.online : - : - -
  3. info@www.dainikbishowgram.online : - :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ভেড়ামারায় জাটকা ইলিশ বিক্রির অভিযোগে জরিমানা

ভেড়ামারা অফিস :
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

মিলন আলী, ভেড়ামারা প্রতিনিধি: মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী গতকাল সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৬টায় ভেড়ামারা উপজেলার কলেজ বাজার আড়তে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান অভিযানে উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।

ভেড়ামারা উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ সাপানুজ্জামান বলেন, ভেড়ামারা উপজেলার কলেজ বাজারের মাছের আড়তদার সুলতান আলীকে ৫ হাজার ও লেবার সিহাবকে ৫০ টাকা জরিমানা করা হয়।

ভেড়ামারার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান বলেন, অভিযানে মোট ৬৪ কেজি জাটকা ইলিশ বিক্রির দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ধারা-৪ অনুযায়ী মোবাইল কোর্টে দুটি ভিন্ন মামলায় মোট ৫,০৫০/- (পাঁচ হাজার পঞ্চাশ) টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত জাটকা ইলিশ পরানখালী এতিমখানা ও লিল্লাহ বোডিং, মোহাম্মাদিয়া নুরিয়া জামিয়া শরীফ সুন্নতি মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা, দারুন এহসান মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানা এবং হাজী আফসার উদ্দিন দারুল ইসলাম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট