1. live@www.dainikbishowgram.online : - : - -
  2. info@www.dainikbishowgram.online : - :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

ভেড়ামারায় মেয়ে হত্যার বিচার দাবি করে পিতা- মাতার সংবাদ সম্মেলন

ভেড়ামারা অফিস :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মিলন আলী, ভেড়ামারা :কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের গৃহবধূ সুখী খাতুনের হত্যার বিচারের দাবিতে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করেন তা‍ঁর পিতা মোঃ বকুল শেখ। এ সময় তাঁর স্ত্রী রাবেয়া খাতুন সঙ্গে ছিলেন।

সংবাদ সম্মেলনে বকুল শেখের দাবি ও কুষ্টিয়ার আদালতে মামলার সূত্রে জানা যায়, বকুল শেখের বাড়ি কুচিয়ামোড়া গ্ৰাম। তিনি মেয়ে সুখী খাতুনকে প্রায় ১৫ বছর আগে একই ইউনিয়নের মাধবপুর গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে বিয়ে দেন। সাইফুল প্রবাসী। এমতাবস্থায় পাশের গ্রামের ভাতিজা সম্পর্কে মোঃ ফয়সাল সুখি খাতুন-এর বাড়িতে যাতায়াত করত। যাতায়াতের সূত্র ধরে গোপনে সুখী খাতুনের ছবি তুলে সুপার ইম্পোজ বা এডিটিং এর মাধ্যমে অশ্লীল ছবি যুক্ত করে সুখী খাতুনকে ব্ল্যাকমেইল করতো এবং টাকা আদায় করতো। বিভিন্ন সময় সুখী খাতুনের নামে আশা ও এ্যডো এনজিওর থেকে ঋণ তুলে ফয়সাল নিত। এক পর্যায়ে সুখী অতিষ্ঠ হয়ে বিষয়টি তাঁর পিতা-মাতাকে জানালে ফয়সাল ক্ষিপ্ত হয় এবং গত ৫-৪-২০২৬ তারিখে সকালে সুখী খাতুনে বাড়িতে যায়। সেখানে তার সঙ্গে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মারধর করে গলা টিপে তাকে হত্যা করে। পরে অবস্থা বেগতিক দেখে খাটের উপর বসা অবস্থায় রেখে ফ্যানের সঙ্গে একটি ওড়না ঝুলিয়ে গলায় বেঁধে দিয়ে পালিয়ে যায়।
পরে সংবাদ পেয়ে ভেড়ামারা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতালে পাঠায় এবং ভেড়ামারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।
নিহতের ময়না তদন্ত রিপোর্টে দেখা যায় যে, সার্ভিকাল স্পাইনাল কর্ড ইঞ্জুরড, লান্স লিভার, কিডনি, ব্রেইন কনজেস্টটেড, ফার্কচার অফ ফাস্ট সার্ভিকাল ভাটিব্রা, ও ডিসলোকেশন অফ আটলান্টো অক্সিয়াল জয়েন্ট মৃত দেহে বিদ্যমান থাকলেও এসপেকশিয়া এজ এ রেজাল্ট অফ হ্যাংগিং মর্মে মতামত প্রকাশ করে ডাক্তার রিপোর্ট দেন।যা আত্মহত্যার কোন উপাদান নয় বরং হত্যা করে আত্মহত্যা দেখানোর প্রচেষ্টা প্রকাশ করে।
পরে গত ০২/০৬/২০২৬ তারিখে সুখী খাতুনের ভাই মোঃ রুহুল আমিন বাদী হয়ে মোঃ ফয়সাল ও তার পিতা আলাউদ্দিন এবং ফয়সালের ভাবি কাকলী খাতুনকে আসামি করে কুষ্টিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত সুখী খাতুনের পিতা বকুল শেখ দাবি করেন, আসামি ফয়সাল তাঁর মেয়ের সুখীর ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায় এবং ফয়সালের পিতা আলাউদ্দিন উক্ত মোবাইলে ব্যবহৃত সুখী খাতুন-এর নামের সিমটি ভেঙে ফেলে।
ঘটনার দিন থেকেই ফয়সাল পলাতক রয়েছে।
আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য সুখী খাতুনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
ভেড়ামারা থানার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান সাংবাদিকদের বলেন, গত ৫/৪/২০২৬ তারিখে সুখী খাতুন এর মৃত্যু ঘটলে তাঁর পিতা মোঃ বকুল হোসেন থানায় অবৈধ করেন গলায় ফাস্ট লাগিয়ে তার মেয়ে সুখি খাতুন আত্মহত্যা করেছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে মরদেহের ময়না তদন্তের জন্য লাশ মুরগী পাঠায় এবং বকুল হোসেন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেন ।
পরবর্তীতে ময়না তদন্তের রিপোর্ট আসে এবং উক্ত রিপোর্টে সুখী খাতুন আত্মহত্যা করেছে বলে প্রতিবেদন দেওয়া হয়। পরে তদন্তকারী কর্মকর্তা এস আই আমিনুল ইসলাম গত১৩/০৫/২০২৬ তারিখে উক্ত তদন্ত রিপোর্টের ভিত্তিতে এসআই আমিনুল ইসলাম আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।
আদালতে নতুন করে মামলার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, এখনো আমাদের কাছে এ সংক্রান্ত কোনো কাগজপত্র আসেনি। কাগজপত্র আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট