
ভেড়ামারা প্রতিনিধি মিলন আলী
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের নওদাপাড়া এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম সাহাবুল, বয়স (৪৪)। তিনি ভুক্তভোগীর নানীর দ্বিতীয় স্বামী। অভিযোগ পাওয়ার পর স্থানীয় লোকজন অভিযুক্ত সাহাবুলকে গণপিটুনি দিয়ে ভেড়ামারা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ বলেছে, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভ বিরাজ করছে।