1. live@www.dainikbishowgram.online : - : - -
  2. info@www.dainikbishowgram.online : - :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইবিতে স্কলারশিপ এওয়ার্ডিং-২৬ অনুষ্ঠিত ঝিনাইদহে কোরবানির চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহে ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স ইবি’র দায়িত্ব নিলেন নতুন ভিসি ড.মতিনুর রহমান ইবি’র ১৫তম ভিসি হলেন প্রফে:ড.মতিনুর রহমান ইবি’র ইসলামিক এণ্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের নতুন ডিন প্রফে:ড.মুহা: আ: রহমান আনোয়ারী সাংবাদিকদের এড়িয়ে চলার অভিযোগ ঝিনাইদহ জেলা প্রশাসকের বিরুদ্ধে ভেড়ামারায় কৃষি ব্যাংকের উদ্যোগে রেমিট্যান্স গ্রহীতাকে পুরষ্কার হাতিয়া দ্বীপ থেকে ৫৪ বছর পরে ফেরা আহমদের রহস্যময় গল্প

সাংবাদিকদের এড়িয়ে চলার অভিযোগ ঝিনাইদহ জেলা প্রশাসকের বিরুদ্ধে

ঝিনাইদহ অফিস :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

এম এ  কবীর,  ঝিনাইদহ:ঝিনাইদহে সদ্য যোগদান করা জেলা প্রশাসক নোমান হোসেনকে নিয়ে আলোচনা ও সমালোচনার জন্ম হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা বিষয়ে বিতর্কের মুখে থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে এবার সাংবাদিকদের এড়িয়ে চলা এবং  সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে ।

বুধবার তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সম্পর্কিত একটি প্রেস ব্রিফিং জেলা শিল্পকলা অডিটোরিয়ামে দুপুর ১১ টায় অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের এই আয়োজনে জেলার সিনিয়র সাংবাদিকসহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা  উপস্থিত হলেও  জেলা প্রশাসক নোমান হোসেন অংশ নেননি ।

অভিযোগ উঠেছে, ব্রিফিং চলাকালীন সময়ে জেলা প্রশাসক শহরের ফুডসাফারি মিলনায়তনে  একটি এনজিওর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ।

এ ঘটনায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি বাদ দিয়ে এবং  সাংবাদিকদের অপমান করে এনজিওর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ভালো কাজ করেননি।

সাংবাদিকরা বলছেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে আয়োজিত ব্রিফিং ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ । তিনি এ জেলায় যোগদানের পর থেকে রহস্যজনক কারণে সাংবাদিকদের এড়িয়ে চলছেন।

জেলার ভুক্তভোগী মহলের মতে , সদ্য যোগদান করেই এ ধরনের কর্মকান্ড প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। সরকারি কর্মসূচিকে উপেক্ষা করে এনজিও অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা সমালোচনা।

এ বিষয়ে জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, ওই অনুষ্ঠানে জেলা প্রশাসকে থাকতে হবে এমন কোন নির্দেশনা নেই। অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের একজন কর্মকর্তা থাকলেই হবে, সে কারণে আমি অংশগ্রহণ করিনি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট