1. live@www.dainikbishowgram.online : - : - -
  2. info@www.dainikbishowgram.online : - :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইবিতে স্কলারশিপ এওয়ার্ডিং-২৬ অনুষ্ঠিত ঝিনাইদহে কোরবানির চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহে ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স ইবি’র দায়িত্ব নিলেন নতুন ভিসি ড.মতিনুর রহমান ইবি’র ১৫তম ভিসি হলেন প্রফে:ড.মতিনুর রহমান ইবি’র ইসলামিক এণ্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের নতুন ডিন প্রফে:ড.মুহা: আ: রহমান আনোয়ারী সাংবাদিকদের এড়িয়ে চলার অভিযোগ ঝিনাইদহ জেলা প্রশাসকের বিরুদ্ধে ভেড়ামারায় কৃষি ব্যাংকের উদ্যোগে রেমিট্যান্স গ্রহীতাকে পুরষ্কার হাতিয়া দ্বীপ থেকে ৫৪ বছর পরে ফেরা আহমদের রহস্যময় গল্প

ইবিতে আধুনিকতার ছোয়া

ইবিথানা অফিস :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ব্র্যাকনেট লিমিটেড এবং অপটিমাল টেকনোলজি (প্রাইভেট) লিমিটেড-এর সঙ্গে হিট প্রকল্পের সাথে সম্পাদিত চুক্তি অনুসারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলসমূহে অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট (হিট) এর অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ উচ্চগতির নেটওয়ার্ক স্থাপন করা হবে।

বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাদ্দাম হোসেন হল-এ অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কার্যক্রম উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়েসমূহে ডিজিটাল সংযোগের অংশ হিসেবে প্রথমে অপটিমাল টেকনোলজি (প্রাইভেট) লিমিটেড কর্তৃক অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কার্যক্রমের উদ্বোধন করছি। এর মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল সিস্টেম উন্নয়নে এক বিশাল দিগন্ত উন্মোচিত হবে। আমাদের ছাত্ররা এর সুফল ভোগ করবে।

এসময় আইসিটি সেল-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ শাহজাহান আলী জানান, এই চুক্তি বাস্তবায়িত হলে হলসমূহের প্রতিটি কক্ষে একটি করে রাউটার থাকবে। একেকটি কক্ষে যদি দুইজন বা তিনজন থাকে তাহলে তাদের একটি রাউটারের ব্যবহারের সুযোগ থাকবে। প্রত্যেক কক্ষেই রাউটারগুলো মেশ কানেকশনে কাজ করবে। আমাদের এ অপটিক্যাল ফাইবারে যখেষ্ট পরিমাণে ব্যান্ডউইথ আছে। সেই ব্যান্ডউইথ দিয়ে শিক্ষার্থীদেরকে ডিজিটাল সেবাসমূহ ভালোভাবে দেয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. এ. টি. এম. মিজানুর রহমান, লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. গাজী মোঃ আরিফুজ্জামান খান, উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট প্রফেসর ড. এ. কে. এম. রাশেদুজ্জামান, জুলাই ৩৬ হলের প্রভোস্ট প্রফেসর ড. এ. কে. এম. শামছুল হক সিদ্দিকী, শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ হাফিজুর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, আইসিটি সেল-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহা: শরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম. শরীফ উদ্দীন, অপটিমাল টেকনোলজি (প্রাইভেট) লিমিটেড-এর প্রকৌশলী মোঃ এমরান খান প্রমুখ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট