1. live@www.dainikbishowgram.online : - : - -
  2. info@www.dainikbishowgram.online : - :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইবিতে স্কলারশিপ এওয়ার্ডিং-২৬ অনুষ্ঠিত ঝিনাইদহে কোরবানির চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহে ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স ইবি’র দায়িত্ব নিলেন নতুন ভিসি ড.মতিনুর রহমান ইবি’র ১৫তম ভিসি হলেন প্রফে:ড.মতিনুর রহমান ইবি’র ইসলামিক এণ্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের নতুন ডিন প্রফে:ড.মুহা: আ: রহমান আনোয়ারী সাংবাদিকদের এড়িয়ে চলার অভিযোগ ঝিনাইদহ জেলা প্রশাসকের বিরুদ্ধে ভেড়ামারায় কৃষি ব্যাংকের উদ্যোগে রেমিট্যান্স গ্রহীতাকে পুরষ্কার হাতিয়া দ্বীপ থেকে ৫৪ বছর পরে ফেরা আহমদের রহস্যময় গল্প

ভেড়ামারার হরিপুরে জমি নিয়ে বিরোধ

দৌলতপুর অফিস :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মিলন আলী,ভেড়ামারা: কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার জুনিয়াদহ ইউনিয়নের হরিপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ৩ জন আহত হন। বাদী নজরুল ইসলাম জানান মঙ্গলবার বেলা ২ ঘটিকার সময় তাহার নিজস্ব জমি চাষ করতে ছিলেন এমত অবস্থায় বিবাদী ১. মোঃ মেজর আলী, পিতা-মৃত নূর বক্স শেখ, ২. মোঃ রশিদুল মালিথা, পিতা-মৃত জুমাত মালিথা, উভয় সাং-হরিপুর ,জুনিয়াদহ, ভেড়ামারা,কুষ্টিয়া ৩. মোঃ কিরণ (১ নম্বর বিবাদীর জামাতা) পিতা -মোজাপ সাং- হাটখোলাপাড়া, মরিচা ইউনিয়ন, দৌলতপুর কুষ্টিয়া বিবাদীগণ আতর্কৃত ভাবে আমার উপর হামলা করেন, আমি যেন আমার সম্পত্তির চাষ না করি এবং আমার জমি জোরপূর্বক দখল করে নিতে চাই। এই ঘটনার পরের দিন বুধবার সকাল ১০ ঘটিকার সময় বিবাদীগণ তাদের লোকজন নিয়ে এসে আমি আমার ছেলে ও আমার ভাইয়ের উপরে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।

স্থানীয় ব্যক্তিদের থেকে জানা যায়  প্রতিবেশী দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে হঠাৎ করে প্রতিপক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এতে বাড়ির সদস্যরা গুরুতর আহত হন।

আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের উপরও হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট