1. live@www.dainikbishowgram.online : - : - -
  2. info@www.dainikbishowgram.online : - :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইবিতে স্কলারশিপ এওয়ার্ডিং-২৬ অনুষ্ঠিত ঝিনাইদহে কোরবানির চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহে ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স ইবি’র দায়িত্ব নিলেন নতুন ভিসি ড.মতিনুর রহমান ইবি’র ১৫তম ভিসি হলেন প্রফে:ড.মতিনুর রহমান ইবি’র ইসলামিক এণ্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের নতুন ডিন প্রফে:ড.মুহা: আ: রহমান আনোয়ারী সাংবাদিকদের এড়িয়ে চলার অভিযোগ ঝিনাইদহ জেলা প্রশাসকের বিরুদ্ধে ভেড়ামারায় কৃষি ব্যাংকের উদ্যোগে রেমিট্যান্স গ্রহীতাকে পুরষ্কার হাতিয়া দ্বীপ থেকে ৫৪ বছর পরে ফেরা আহমদের রহস্যময় গল্প

আমি ক্ষমতার নেতা নই,আমি জনগণের নেতা-ফরিদা ইয়াসমিন (এম.পি)

ভেড়ামারা অফিস :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ভেড়ামারা প্রতিনিধি মিলন আলী:রাজনীতি করতে গেলে জয় পরাজয় থাকবে, বিএনপি সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য হিসেবে বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত নারী আসনে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছে, এ জয় একা আমার নয়, সকল বিএনপির নেতাকর্মীদের জয়, আমার প্রচেষ্টায় আপনাদের দোয়ায় সংসদে যাওয়ার সুযোগ হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দিক নির্দেশনায় দেশ গড়ার আদর্শ নিয়ে আমরা পথ চলবো। একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থেকে কথা শুনবো। আমি ক্ষমতার নেতা নয়, আমি সমতার নেতা, আমি জনগণের নেতা জনগণকে সঙ্গে নিয়েই আমি উন্নয়ন করতে চাই। আজ বৃহস্পতিবার (৭ই মে) বিকেলে ভেড়ামারা উপজেলা বিএনপির আয়োজনে গণ সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচিত সংরক্ষিত (মহিলা) আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন (এমপি) প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৫ই আগস্ট এর পরে এখানে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে যা বলার মত নয়। তাই আসুন আমরা পরিচ্ছন্ন রাজনীতি করি। যাই বলুন বিএনপির নীতি নির্ধারণ নিয়ে আপনারকে চলতে হবে। আমরা কাজ করতে চাই দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে।

ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড মহঃ তৌহিদুল ইসলাম আলম এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, উপজেলার বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাক আহমেদ মিন্টু, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিজেএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন, ভেড়ামারা উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম রঞ্জু, ভেড়ামারা উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক রোকনুজ্জামান রোকন, ধরমপুর ইউপির বিএনপির সাধারণত সম্পাদক আসাদুজ্জামান মিঠু, মোকারিমপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান সবুজ, পৌর যুবদলের আহবায়ক হাফিজুর রহমান জিন্না, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. মোঃ বকুল আলী, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগ, পৌর কৃষক দলের সভাপতি আশরাফুল আলম রিপন, ভেড়ামারা উপজেলা যুবদল আহবায়ক সদস্য ও কুষ্টিয়া জিয়া সাইবার ফোর্স সহ সভাপতি মিলন খান, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, নারী ও শিশু অধিকার-ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব কাউছার আজম, ভেড়ামারা পৌর ছাত্রদলের আহবায়ক শ্রী অমিত রায় সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভেড়ামারা উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট