1. live@www.dainikbishowgram.online : - : - -
  2. info@www.dainikbishowgram.online : - :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইবিতে স্কলারশিপ এওয়ার্ডিং-২৬ অনুষ্ঠিত ঝিনাইদহে কোরবানির চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহে ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স ইবি’র দায়িত্ব নিলেন নতুন ভিসি ড.মতিনুর রহমান ইবি’র ১৫তম ভিসি হলেন প্রফে:ড.মতিনুর রহমান ইবি’র ইসলামিক এণ্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের নতুন ডিন প্রফে:ড.মুহা: আ: রহমান আনোয়ারী সাংবাদিকদের এড়িয়ে চলার অভিযোগ ঝিনাইদহ জেলা প্রশাসকের বিরুদ্ধে ভেড়ামারায় কৃষি ব্যাংকের উদ্যোগে রেমিট্যান্স গ্রহীতাকে পুরষ্কার হাতিয়া দ্বীপ থেকে ৫৪ বছর পরে ফেরা আহমদের রহস্যময় গল্প

ভেড়ামারায় প্রাঃ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

ভেড়ামারা অফিস :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মিলন আলী, ভেড়ামারা প্রতিনিধি:কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল সালামের বিরুদ্ধে নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

আজ শনিবার ২ মে ২০২৬ ইং  রায়টা এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে উক্ত শিক্ষক শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, নিয়মিত ক্লাসে অনুপস্থিতি এবং দায়িত্বে অবহেলা করে আসছেন। এতে করে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।

অভিভাবকদের পক্ষ থেকে বলা হয়, তাদের সন্তানরা বিদ্যালয়ে গিয়ে কাঙ্ক্ষিত শিক্ষা পাচ্ছে না। অনেক সময় শিক্ষক শ্রেণিকক্ষে উপস্থিত না থাকায় শিক্ষার্থীরা অবহেলিত অবস্থায় সময় পার করছে, এছাড়াও কিছু শিক্ষার্থীকে অযথা শাস্তি দেওয়ার অভিযোগও তোলা হয়।

এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, একজন শিক্ষকের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুল সালামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট