স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া : কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়ার আইনজীবী অ্যাডভোকেট মো: লিয়াকত আলী আজ ১৩ জুলাই ২০২৬ রোজ সোমবার ভোরে নিজ বাসভবন থানাপাড়ায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়সহয়েছিল ৭৮ বছর। জন্ম তারিখ ১০ই এপ্রিল ১৯ ৪৯। তিনি কুষ্টিয়া শহর থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশব্রতী পত্রিকার সম্পাদক ছিলেন। রাষ্ট্র ভাষা আন্দোলনের সংগঠন তমদ্দুন মজলিসের জেলা সভাপতি ছিলেন। কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও লাইফ মেম্বার ছিলেন। কুষ্টিয়া বড় জামে মসজিদের সেক্রেটারি ছিলেন। ফ্রিডম পার্টির কুষ্টিয়া অঞ্চলের সমন্বয়কারী ছিলেন। তার ভাইরা বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি ইমাম গাজ্জালী এনজিও এর উপদেষ্টা ছিলেন। কুষ্টিয়া জেলার সমবায় সমিতির সভাপতি ছিলেন। তিনি মৃত্যু কালে স্ত্রী, এক কন্যা সন্তান, দুই ভাই সহ অনেক আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছিও শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ পাক তাকে মাফ করে দিন।আজ বাদ আছর কুষ্টিয়া বড় জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।