স্টাফ রিপোর্টার, ইবিথানা :ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের নতুন ডিন হিসেবে দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহা. আবদুর রহমান আনওয়ারীকে নিয়োগ দেওয়া হয়েছে।
১১ মে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ (সংশোধিত আইন-২০১০)-এর ধারা ২৩(৪) অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে ১১ মে ২০২৬ থেকে পরবর্তী দুই বছরের জন্য উক্ত অনুষদের ডিন হিসেবে নিয়োগ প্রদান করেন।
এ উপলক্ষে আজ, ১৩ মে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ইয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ডিনবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, প্রফেসর ড. মো. ফারুকুজ্জামান, প্রফেসর ড. এবিএম সিদ্দিকুর রহমান আশরাফী, প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান, প্রফেসর ড. মোহাম্মদ জালাল উদ্দিন এবং প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. শাহিনুজ্জামান।