বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকা-এর আয়োজনে শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬ খ্রি.) বিকেলে ইসলামি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে 'কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই' সংক্রান্ত উন্নয়ন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব (পি আর এল) ও বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকা-এর সভাপতি ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় এতদঅঞ্চলের হৃদপিণ্ড। স্বাধীনতার পর প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হলো ইসলামী বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে স্থাপিত হয়েছিল। তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা দেশের শিক্ষা উন্নয়নে অভূতপূর্ব ভূমিকা পালন করেছে। মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, পরিবহন ব্যয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান বাজেট ঘাটতি নিরসনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে রেললাইন স্থাপন করা প্রয়োজন। তিনি এ বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব এগ্রিকালচার এবং ইনস্টিটিট অব ফুড অ্যান্ড নিউট্রিশন স্থাপনে মাননীয় মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকা-এর মহাসচিব মহ: মনিরুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্য, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, জিয়া পরিষদ, ইউট্যাব, সাদা দল, গ্রীণ ফোরাম, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট, জাতীয়তাবাদী কর্মকর্তা কর্মচারী ফোরাম, ইবি শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।